পদত্যাগ করলেন ঢাকা ব্যাংকের এমডি

পদত্যাগ করলেন ঢাকা ব্যাংকের এমডি
শেখ মোহাম্মদ মারুফ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ মারুফ পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

রোববার টাইমস অব বাংলাদেশকে মোহাম্মদ মারুফ জানান, তার পদত্যাগের কারণ সম্পূর্ণ ব্যক্তিগত।

তিনি বলেন, ‘কিছু সময় আমি নিজেকে সময় দিতে চাই। এই মুহূর্তে আমি কোনো ব্যাংকে যোগ দিচ্ছি না।’

যদিও দায়িত্ব নেওয়ার এক বছরেরও কম সময়ে পদত্যাগ করায় ব্যাংকিং খাতে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে এমডি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে দায়িত্বে আসার পর বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু নিয়ম পরিপালনে তিনি ব্যর্থ হয়েছিলেন। তার পদত্যাগপত্র আমি পেয়েছি। সোমবার পর্ষদ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

২০২৪ সালের অক্টোবরে শেখ মোহাম্মদ মারুফ ঢাকা ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন। এর আগে, তিনি সিটি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad