হবিগঞ্জের মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

হবিগঞ্জের মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি
ছবি: টাইমস
Advertisement
Advertisement

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় কনডেনসেটবাহী পাইপলাইনে ছিদ্র করে বিশেষ সরঞ্জামের মাধ্যমে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি করেছে একটি সংঘবদ্ধ চক্র।

এ ঘটনায় নোয়াপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনসহ কয়েকজন জড়িত বলে অভিযোগ করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।

এ ঘটনায় বুধবার রাতে জিটিসিএলের উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন বাদী হয়ে মাধবপুর থানায় মামলা করেন।

এর আগে বুধবার ভোররাতে মাধবপুরের নোয়াপাড়া ইউনিয়নের ডাক্তার বাড়ি নামক স্থানে জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের নজরে আসে বিষয়টি। পরে অনুসন্ধানে অভিযুক্ত ইসলাম উদ্দিনের বাড়ির পুকুর থেকে তেল মজুতের কাজে ব্যবহৃত বড় দুটি পানির ট্যাংক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া বাড়িতে তেল রাখার জন্য তৈরি দুটি বড় গর্তের সন্ধান পাওয়া যায়।

জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার দুলাল মিয়া জানান, আগের রাতে ইসলাম উদ্দিন ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করেন। এ সময় তিনি নিরাপত্তাকর্মীদের সেখানে যেতে বাধা দেন।

আরও পড়ুন

জিটিসিএলের আশুগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক (সিকিউরিটি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘ইসলাম উদ্দিনসহ সংঘবদ্ধ একটি চক্র এ ঘটনার সঙ্গে জড়িত। এ ঘটনায় মাধবপুর থানায় মামলা হয়েছে।’

জিটিসিএলের উপসহকারী প্রকৌশলী মো. শামীম হাসান বলেন, ‘পাইপলাইনে ছিদ্র করে বিশেষ সরঞ্জামের মাধ্যমে তেল চুরি করা হতো।’

একই অঞ্চলের উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন জানান, গত দুই দিনে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট তেল চুরি হয়েছে।

অভিযুক্ত ইসলাম উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জিটিসিএল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad