ভোলায় কোস্ট গার্ডের চিকিৎসাসেবা পেলেন ২২০ জন

ভোলায় কোস্ট গার্ডের চিকিৎসাসেবা পেলেন ২২০ জন
ভোলায় কোস্ট গার্ডের আয়োজনে বিনামূল্যে দন্ত চিকিৎসা ক্যাম্পেইনে রোগীকে সেবা দেওয়া হচ্ছে। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

ভোলায় দুই দিনব্যাপী বিনামূল্যে দন্ত চিকিৎসা ক্যাম্পেইন পরিচালনা করেছে কোস্ট গার্ড। মেডিপ্লাস ওরাল হেলথের সৌজন্যে এ ক্যাম্পেইনে ২২০ জন রোগীকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকে কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় বুধবার থেকে দুই দিনব্যাপী কোস্ট গার্ড বেইস ভোলার ব্যবস্থাপনায় এবং মেডিপ্লাস ওরাল হেলথের সৌজন্যে ভোলার ১০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এ দন্ত চিকিৎসা ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এতে ২২০ জন রোগীকে বিনামূল্যে দন্ত চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad