গাজীপুরে শ্রমিক হত্যার প্রতিবাদে সাভার-আশুলিয়ায় বিক্ষোভ

গাজীপুরে শ্রমিক হত্যার প্রতিবাদে সাভার-আশুলিয়ায় বিক্ষোভ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাজীপুরে শ্রমিক হত্যার প্রতিবাদ ও বেতন বৃদ্ধির দাবিতে সাভার-আশুলিয়ার শতাধিক পোশাক কারখানায় কাজ বন্ধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা।

বৃহস্পতিবার সকালে কারখানায় হাজিরা দিয়ে কাজে যোগ না দিয়ে তারা বেরিয়ে আসেন। পরে অন্য কারখানার শ্রমিকদেরও কাজে যোগ না দিতে আহ্বান জানান।

এ পরিস্থিতিতে আশুলিয়ার ৭০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সাভার থানা ও পৌর এলাকার আরও ৩০টি কারখানার শ্রমিকেরা হাজিরা দিয়ে কাজ ছেড়ে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা বাড়ি ফিরে যান।

সকাল ৮টার দিকে শ্রমিকেরা নিজ নিজ কারখানায় প্রবেশ করে কার্ড পাঞ্চের মাধ্যমে হাজিরা দেন। এরপর বেরিয়ে অন্য কারখানার প্রধান ফটকের সামনে জড়ো হন। একপর্যায়ে আশপাশের কারখানাগুলো সাধারণ ছুটি ঘোষণা করে। এতে শতাধিক কারখানার শ্রমিক রাস্তায় নেমে আসেন।

পরে আশুলিয়ার শ্রমিকেরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিলে যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ কয়েকটি পয়েন্ট থেকে তাদের সরিয়ে দিলে শ্রমিকেরা বিভিন্ন শাখা সড়কে অবস্থান নেন।

অন্যদিকে গতকাল সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, পুলিশভ্যান ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে। হেমায়েতপুর, ফুলবাড়িয়া ও পৌর এলাকার উলাইলে প্রায় ৩০টি পোশাক কারখানার শ্রমিকেরা কাজ ছেড়ে মহাসড়ক ও শাখা সড়কে বিক্ষোভ করেন।

আরও পড়ুন

শিল্প পুলিশের পুলিশ সুপার মুমিনুল ইসলাম ভূঁইয়া জানান, আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ এড়াতে ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুরের শ্রমিকদের দাবি, মজুরি বোর্ড কমিশন আগামী ডিসেম্বরে বেতন বাড়ানোর ঘোষণা দিলেও কত টাকা বাড়ানো হবে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি। এ অনিশ্চয়তার কারণে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে, তৈরি পোশাক কারখানায় নৈরাজ্য ঠেকানোর দাবিতে আশুলিয়ায় পথসভা ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে নবীনগরের জয় রেস্তোরাঁর সামনে পথসভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

পথসভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad