হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
ছবি: জান্নতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৩২৫ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং পরীক্ষায় ৭৭ শিশুর শরীরে নিশ্চিত হাম ধরা পড়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত কারও মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগের, একজন সিলেট বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৪ হাজার ১৪৮ শিশু শনাক্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৪ হাজার ১৫০ শিশুর। এ সময়ে সন্দেহজনক হামে মোট ১ হাজার ১৬৪ শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মারা গেছে ১০৫ শিশু।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ৮ হাজার ৬৩৪ শিশু, যাদের মধ্যে ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫২০ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং এই বিভাগেই চার শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩১ শিশু, বরিশালে ১৫৮, সিলেটে ১৪৪, খুলনায় ৯৭, ময়মনসিংহে ৯১, রংপুরে ৪২ এবং রাজশাহী বিভাগে ৪২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

একই সময়ে ল্যাব পরীক্ষায় ঢাকা বিভাগে ৫৮ শিশু, চট্টগ্রামে ১০ শিশু এবং সিলেটে ৯ শিশুর হাম নিশ্চিত হয়েছে।

এদিকে, ২০২৬ সালের জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির অগ্রগতি তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ৪ নভেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রার ১২০ দশমিক ১ শতাংশ টিকা প্রদান করা হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে সর্বোচ্চ ১২৩ দশমিক ৭ শতাংশ টিকাদান হয়েছে ময়মনসিংহ বিভাগে এবং সর্বনিম্ন ১১৪ শতাংশ হয়েছে সিলেটে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad