সাতক্ষীরার শ্যামনগরে বাসচাপায় ইজিবাইকচালক নিহত

সাতক্ষীরার শ্যামনগরে বাসচাপায় ইজিবাইকচালক নিহত
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাতক্ষীরার শ্যামনগরে যাত্রীবাহী বাসের চাপায় সাগর আলী (৫০) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার বংশীপুর এলাকায় সোনার মোড় মৎস্য আড়তের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর আলী শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের শওকত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ভেটখালি থেকে ছেড়ে আসা শ্যামনগর-কালীগঞ্জগামী একটি স্থানীয় বাসের সঙ্গে সোনারমোড় এলাকায় ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকচালক সাগর।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল ইসলাম পাটোয়ারী জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটি জব্দ করা সম্ভব হয়নি। তবে, বাসটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad