চবির হীরকজয়ন্তীতে মঞ্চ মাতাবেন জেমস

চবির হীরকজয়ন্তীতে মঞ্চ মাতাবেন জেমস
নগর বাউল জেমস। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উদযাপনের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার নগর বাউলখ্যাত জেমস।

সোমবার সন্ধ্যায় টাইমস অব বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন নগর বাউল জেমস। এ ছাড়া, সঙ্গীত ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা থাকবে।’

আগামী ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হবে হীরকজয়ন্তী। আয়োজনের মধ্যে থাকছে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার কয়েকটি স্টলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন তুলে ধরা হবে। এ আয়োজনে অংশ নিতে প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ইতোমধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad