২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
Advertisement
Advertisement

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি থাকবে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তিনি বলেন, মোট ছুটির মধ্যে সাধারণ ছুটি ১৫ দিন ও নির্বাহী আদেশের ছুটি ১৪ দিন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘২০২৭ খ্রিষ্টাব্দের সরকারি ছুটির খসড়া তালিকায় জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটি রয়েছে। এর মধ্যে ৪টি সাপ্তাহিক ছুটির দিন—দুইটি শুক্রবার ও দুইটি শনিবার—রয়েছে।

বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে তিনটি সাপ্তাহিক ছুটির দিন–একটি শুক্রবার ও দুইটি শনিবার, যোগ করেন তিনি।

ধর্মীয় পর্ব উপলক্ষে কর্মচারীদের বছরে সর্বোচ্চ তিনদিনের ঐচ্ছিক ছুটি ভোগের সুযোগ রয়েছে জানিয়ে নাসিমুল গনি বলেন, পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ সামাজিক উৎসব উদযাপন উপলক্ষে দুদিন ঐচ্ছিক ছুটি থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad