রক্তদানে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

রক্তদানে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সচেতনতা বাড়াতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

ঢাকায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রক্তদান শুধু একজন মানুষের জীবন বাঁচায় না, এটি একটি মহৎ মানবিক কাজ। রক্তদানের মাধ্যমে কোনো শারীরিক ক্ষতি হয় না—এ বিষয়ে জনসাধারণকে সচেতন করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে প্রচার চালাতে হবে।

সাখাওয়াত হোসেন বলেন, রক্তদানের কার্যক্রমকে শুধু সভা-সেমিনারে সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং একে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। একই সঙ্গে থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে ক্যারিয়ার অবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ বিষয়ে স্কুল-কলেজসহ বিভিন্ন পর্যায়ে ব্যাপক সচেতনতা তৈরির আহ্বান জানান মন্ত্রী।

সন্ধানীর অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৯৭৮ সালে মাত্র ছয়জন মেডিকেল শিক্ষার্থীর হাত ধরে শুরু হওয়া স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম এখন দেশের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই মানবিক উদ্যোগকে আরও বিস্তৃত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক এফ এম সিদ্দিকী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক হারুন অর রশীদ, ড্যাবের মহাসচিব মো. জাহিদুল ইসলাম শাকিল ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad