নতুন উপজেলা গঠনের প্রস্তাবে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া, ডিসি অফিস ঘেরাও

নতুন উপজেলা গঠনের প্রস্তাবে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া, ডিসি অফিস ঘেরাও
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩টি ইউনিয়ন ও বিজয়নগর উপজেলার ১টি ইউনিয়ন ভেঙ্গে আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়নের সঙ্গে যুক্ত করে ‘বরিশল’ নামে নতুন উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া।

প্রস্তাবের প্রতিবাদে সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে পদযাত্রা করে ৪ ইউনিয়নের বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী মোড় ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

এ সময় বিক্ষুব্ধ জনতার একটি অংশ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে নতুন উপজেলার প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানান এবং বিষয়টি গোপন রাখায় জেলা প্রশাসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। পরে জেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি তরিকুল ইসলাম রোমা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ ৪ ইউনিয়নের প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা জেলা প্রশাসক মো আবু সাঈদের সঙ্গে কথা বলে প্রস্তাব বাতিলের দাবিতে স্মারকলিপি দেন।

এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার, রামরাইল, সুলতানপুর, বাসুদেব ও বিজয়নগর উপজেলার সিংঙ্গারবিলকে ভেঙে ‘বরিশল’ ইউনিয়ন নামে নতুন একটি উপজেলা গঠনের পরিকল্পনা নিয়েছে জেলা বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া। তার এই পরিকল্পনা ও ষড়যন্ত্রের আলোকে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ নতুন উপজেলা নিরীক্ষণের জন্য একটি দাপ্তরিক পত্র পাঠিয়েছে এবং জেলা প্রশাসক বিষয়টি গোপন রেখেছে যা কখনো মেনে নেওয়া হবে না।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সদর ও বিজয়নগর উপজেলাকে ভেঙে নতুন উপজেলা করার সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ, সড়কপথ অবরোধসহ তীব্র আন্দোলনের মাধমে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তারা বর্তমানের ন্যায় সদর উপজেলার সঙ্গে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad