বরিশাল সদর থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

বরিশাল সদর থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
বরিশাল সদর থেকে ছয় রুটে বাস চলাচল বন্ধ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সড়কে থ্রী হুইলার, ব্যটারী চালিত অটোরিকশা বন্ধের দাবিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে এই বাস টার্মিনাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে চরকাউয়া বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা।

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের এই বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মিপাশা, লাহার হাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজারসহ ছয়টি রুটে প্রায় ৭০ টি বাস চলাচল করে। এখান থেকে প্রতিদিন গড়ে কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন এসব যাত্রী। অনেকে মোটরসাইকেল ও রিকশাযোগে গন্তব্যে রওনা হয়েছেন। যাত্রীদের অভিযোগ, বাস বন্ধ থাকায় যাতায়াতের জন্য তাদের বাড়তি ভাড়া গুণতে হচ্ছে। এর পাশাপাশি কয়েকদিন পর পর বাস ধর্মঘটের বিষয়টির দিকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন তারা।

যাত্রী সোহরাব হাওলাদার জানান, তিনি বরিশাল থেকে নেহালগঞ্জ যাবেন। কিন্তু বাস বন্ধ থাকায় বিকল্প পথে বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে।

আমেনা খাতুন নামে আরেক যাত্রী জানান, তিনি গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে চরকাউয়া বাস টার্মিনালে এসে দেখেন বাস চলাচল বন্ধ। এখন বিকল্প পথে যেতে তার বাড়তি ভাড়া গুণতে হবে।

এর আগে,  রোববার বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনালের বাস, থ্রী হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশার মালিকদের মধ্যে বিরোধ বাধে। এ সময় সড়কে থ্রি হুইলার বন্ধের দাবি তোলেন বাস মালিক ও শ্রমিকরা। তাদের দাবি থ্রী হুইলারের কারণে বাস দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি বাসের সঙ্গে পাল্লা দিয়ে অটোরিকশা চলছে। এতে প্রতিনিয়তই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। তারা দ্রুত সড়ক থেকে থ্রি হুইলার সরিয়ে নেওয়ার দাবি জানান।

বাস মালিক সমিতির সভাপতি মামুন খন্দকার জানিয়েছেন, সকাল থেকে তারা বাস চালানোর চেষ্টা করলেও থ্রি হুইলার ও অটোচালকরা বাস চলাচলে বাধা সৃষ্টি করছে। বিষয়টি সমাধানের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad