ইংল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়া দলে নতুন মুখ বিয়ার্ডম্যান-লকলান-হার্পার

ইংল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়া দলে নতুন মুখ বিয়ার্ডম্যান-লকলান-হার্পার
ছবি: বাসস
Advertisement
Advertisement

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য পৃথক-পৃথক দল ঘোষনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পেয়েছেন প্রতিশ্রুতিশীল তরুণ পেসার মাহলি বিয়ার্ডম্যান। গত জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে আন্তর্জাতিক অভিষেক হয় তার। অভিষেক ম্যাচে দুই উইকেট নেন বিয়ার্ডম্যান। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজের দলেও আছেন তিনি। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ভারত সফরে দারুণ পারফর্ম করেছেন ২১ বছর বয়সী বিয়ার্ডম্যান।

ওয়ানডে দলে ফিরেছেন অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস ও লিয়াম স্কট।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরেছেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক, মাইকেল ওয়েন ও নাথান এলিস। ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকায় প্রায় ১৮ মাস পর অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে ফিরেছেন ফ্রেজার-ম্যাকগার্ক। ২০২৫ সালের জুলাইয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

প্রথমবারের মত জাতীয় দলে জায়গা পেয়েছেন দুই উইকেটরক্ষক-ব্যাটার লকলান শ ও স্যাম হার্পার। টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে তাদের।

আরও পড়ুন

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের কথা মাথায় রেখে দলের সেরা তিন পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডকে বিশ্রাম দেওয়া হয়েছে। সদ্য দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে অসিরা।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।

ওয়ানডে দলে থাকলেও টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না টেস্ট দলের সদস্য ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারি, ম্যাট রেনশ, জশ ইংলিস, কুপার কনোলি ও ক্যামেরন গ্রিন।

ইংল্যান্ডের বিপক্ষে আগামী ১৩ নভেম্বর থেকে ওয়ানডে ও ২১ নভেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া ওয়ানডে দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, জ্যাক এডওয়ার্ডস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ওলি পিক, ম্যাট রেনশ, লিয়াম স্কট, এডাম জাম্পা।

অস্ট্রেলিয়াটি-টোয়েন্টি দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান, নিখিল চৌধুরী, টিম ডেভিড, জোয়েল ডেভিস, জ্যাক এডওয়ার্ডস, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, স্যাম হার্পার, স্পেন্সার জনসন, মিচ ওয়েন, লকলান শ, এডাম জাম্পা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad