সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা হলেন তুহিন রেজা

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা হলেন তুহিন রেজা
Advertisement
Advertisement

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মনোনীত হয়েছেন ফিনিক্স সিনার্জি লিমিটেডের চেয়ারম্যান এইচ. ই. তুহিন রেজা।

গত ২৭ অক্টোবর সংগঠনের সভাপতি জাস্টিস সিদ্দিকুর রহমান মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে হিসেবে দুই বছরের জন্য এই মনোনয়ন দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, মানবাধিকার সুরক্ষা ও প্রতিষ্ঠার লক্ষ্যে আঞ্চলিক পর্যায়ে মানবাধিকার পরিস্থিতি নিয়ে গবেষণা, লেখালেখি, পরামর্শ এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। এসব কার্যক্রম আরও গতিশীল করতে তুহিন রেজার অভিজ্ঞতা, দক্ষতা ও সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি মানবাধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণে সংগঠনের চলমান কার্যক্রম এগিয়ে নিতে তার সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে।

মনোনয়নসংক্রান্ত চিঠির অনুলিপি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, নেপালের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন একটি অলাভজনক, অরাজনৈতিক ও মানবিক সংগঠন হিসেবে কাজ করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad