লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

​লালমনিরহাটের সদর উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় মোমিনা বেগম (৪১) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

​সোমবার রাত সাড়ে ৮টার দিকে সাপ্টিবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে পিটিআইয়ের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর অটোরিকশার চালক পালিয়ে যান। নিহত মোমিনা বেগম ওই এলাকার মকবুল হোসেনের মেয়ে।

​এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব সজীব বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad