মনরুহ সাবিহ উদ্দিন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে এফওয়াইপির শ্রদ্ধা

মনরুহ সাবিহ উদ্দিন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে এফওয়াইপির শ্রদ্ধা
সাবিহ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement
ফোরাম অব ইয়াং প্রফেশনালসের (এফওয়াইপি) প্রতিষ্ঠাতা, সাবেক সচিব ও কূটনীতিক সাবিহ উদ্দিন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে সংগঠনটি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এফওয়াইপির প্রধান উপদেষ্টা রাশেদ সরকার সংগঠনের পক্ষ থেকে এই শ্রদ্ধা জানান।

বিজ্ঞপ্তিতে সাবিহ উদ্দিন আহমেদকে একজন অভিজ্ঞ প্রশাসক, দক্ষ কূটনীতিক ও দেশপ্রেমিক ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করা হয়।

এতে বলা হয়, সরকারি দায়িত্ব পালন, কূটনৈতিক কর্মকাণ্ড এবং দেশের জনজীবনে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তার প্রজ্ঞা, অভিজ্ঞতা ও কর্মময় জীবন নতুন প্রজন্মের পেশাজীবীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

মৃত্যুবার্ষিকীতে এফওয়াইপি পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশের পাশাপাশি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

একই সঙ্গে সাবিহ উদ্দিন আহমেদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এফওয়াইপি পরিবার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad