রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।
এ সময় ১৩ হাজার ৪৪৮ পিস ইয়াবা, ৭৯ কেজি ১০০ গ্রাম গাঁজা, ২৬ লাখ ৩৬ হাজার ৮৩০ টাকা, স্বর্ণালংকার, তিনটি মোটরসাইকেল ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি চাপাতি, একটি কাটার ও দুই বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। অভিযানে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
বিভাগভিত্তিক গ্রেপ্তারের হিসাবে, মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া রমনা বিভাগে ২৫, লালবাগে ৬০, ওয়ারীতে ৬৩, মতিঝিলে ৬২, তেজগাঁওয়ে ৬৪, গুলশানে ৩৪, উত্তরা বিভাগে ৩৪ এবং গোয়েন্দা বিভাগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


