গোবিপ্রবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান ঈশিতা

গোবিপ্রবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান ঈশিতা
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ঈশিতা রায়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ঈশিতা রায়। আগামী তিন বছরের জন্য তাকে এই প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেনের সই করা এক অফিস আদেশের মাধ্যমে এই নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী চেয়ারম্যান অধ্যাপক মো. শামসুল আরেফিনকে পদ থেকে অবমুক্ত করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে অধ্যাপক ঈশিতা রায়কে। তিনি নিয়ম অনুযায়ী পদসংশ্লিষ্ট ভাতাদি প্রাপ্য হবেন।

নতুন দায়িত্ব নেওয়া প্রসঙ্গে অধ্যাপক ঈশিতা বলেন, ‘চেয়ারম্যান হিসেবে এর আগেও আমি দায়িত্ব পালন করেছি। এবারও বিধি মোতাবেক এই গুরুদায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। চেষ্টা থাকবে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী নিজের সেরাটা দেওয়ার এবং একাডেমিক পরিবেশ সুদৃঢ় করার।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad