নিখোঁজের ৩ বছর পর সেপটিক ট্যাংকে কৃষকের কঙ্কাল, আটক ৪

নিখোঁজের ৩ বছর পর সেপটিক ট্যাংকে কৃষকের কঙ্কাল, আটক ৪
ছবি: টাইমস
Advertisement
Advertisement

হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের তিন বছর পর মহব্বত আলী (৩৯) নামে এক কৃষকের কঙ্কাল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার দুপুরে উপজেলার রামনগর গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন রামনগর গ্রামের শাহ আলম (৪২), তার স্ত্রী জাহানারা বেগম (৩৪), জয়নাল মিয়া ও ইয়াছিন মিয়া।

পুলিশ জানায়, মহব্বত আলী একই গ্রামের বিলাত আলীর ছেলে। ২০২৩ সালের ৩০ জুলাই তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তার ভাই রুসমত আলী বাদী হয়ে মাধবপুর থানায় মামলা করেন।

দীর্ঘ অনুসন্ধান ও প্রযুক্তির সহায়তায় তদন্তের পর এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে ডিবি। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে রামনগর গ্রামের একটি সেপটিক ট্যাংক থেকে মহব্বত আলীর কঙ্কাল উদ্ধার করা হয়।

ডিবির উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, দীর্ঘ তদন্তের পর চারজনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা কঙ্কাল ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad