হৃদয় হত্যা মামলায় বগাকে গ্রেপ্তার দেখানোর আদেশ

হৃদয় হত্যা মামলায় বগাকে গ্রেপ্তার দেখানোর আদেশ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রাম নগরের ১৬ বছর বয়সী কিশোর হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলাম এ আদেশ দেন।

গত ২৫ অক্টোবর হৃদয় হত্যা মামলায় বগাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর রাতে হৃদয় নামের ওই কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় করা হত্যা মামলায় বগাকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানায় পুলিশ।

ওয়াকিল হোসেন বগা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারের অভিযোগে গত ৮ জুন তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বগাকে গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে অভিযান চালানো হচ্ছিল। পরে গত ১৮ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন তিনি। সেদিন তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

এরপর গত ২৭ অক্টোবর চট্টগ্রাম নগরের খুলশী থানায় পুলিশের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগে করা দুটি মামলায় বগাসহ ১৩ জনের জামিনের আবেদন নামঞ্জুর করেন আদালত। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এর মধ্যে একটি মামলায় বগাসহ ১৩ জন এবং অপর একটি মামলায় শুধুমাত্র বগা ছয় সপ্তাহের জামিনে ছিলেন।

পুলিশ জানিয়েছে, চাঁদাবাজি, মাদক, মারামারি, পুলিশের ওপর হামলা, সরকারি সম্পদ ভাঙচুর ও বিস্ফোরক-সংক্রান্ত অভিযোগে বগার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad