ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপকে ৩ দিনের রিমান্ডে চায় সিআইডি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপকে ৩ দিনের রিমান্ডে চায় সিআইডি
দিলীপ কুমার আগারওয়ালা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মানিলন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে রিমান্ড আবেদনের শুনানি হবে বলে নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন।

আবেদন অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে সিআইডির কাছে হস্তান্তরের পর তাকে গুলশান থানার সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে আদালতে পাঠানোর কথাও আবেদনে উল্লেখ করা হয়েছে।

৬৭৮ কোটি টাকার স্বর্ণ ও হীরা

পুলিশের আবেদনে বলা হয়েছে, সিআইডির অনুসন্ধানে দিলীপ কুমার আগরওয়ালার মালিকানাধীন প্রতিষ্ঠানের স্বর্ণ ও হীরা আমদানি, ক্রয় এবং লেনদেনসংক্রান্ত তথ্য যাচাই করা হয় সেখানে মোট ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকার স্বর্ণ ও হীরা কেনার বৈধ উৎস বা সংশ্লিষ্ট কাগজপত্র দেখাতে পারেনি।

আরও পড়ুন

এজাহারে বলা হয়, এসব স্বর্ণ ও হীরা অবৈধ চোরাকারবারের মাধ্যমে অর্জন করে মানিলন্ডারিং করা হয়েছে।

২০২৫ সালে মামলা, তদন্ত চলছে

আবেদনে উল্লেখ করা তথ্য অনুযায়ী, গুলশান থানায় ২০২৫ সালের ১৭ নভেম্বর মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৪) ধারায় মামলাটি করা হয়। সেই মামলাটি বর্তমানে তদন্তাধীন।

মামলার বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ, পর্যালোচনা এবং মানিলন্ডারিংয়ের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য দিলীপ কুমার আগরওয়ালাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করেছে সিআইডি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad