ভোলায় গণপিটুনিতে আসিফ হত্যা: ৫ জনের নাম উল্লেখ করে মামলা

ভোলায় গণপিটুনিতে আসিফ হত্যা: ৫ জনের নাম উল্লেখ করে মামলা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে বিএনপি নেতা হোসেন ম্যানেজারকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত আসিফ হত্যার ঘটনায় মামলা করা হয়েছে।

নিহতের মা হালিমা বেগম বাদী হয়ে সোমবার রাতে ভোলা সদর মডেল থানায় মামলা করেন। মামলায় পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।

​স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন ম্যানেজারকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনার পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে অভিযুক্ত আসিফ গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

​এদিকে, কুপিয়ে জখম হওয়া বিএনপি নেতা হোসেন ম্যানেজারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

​মামলা ও সার্বিক পরিস্থিতির বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ‘হত্যার ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে, এতে নির্দোষ বা অনর্থক কেউ যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad