দুর্গাপূজার ছুটিতেও চলবে আমদানি-রপ্তানি

দুর্গাপূজার ছুটিতেও চলবে আমদানি-রপ্তানি
চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দুর্গাপূজার সরকারি ছুটিতে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে সীমিত পরিসরে কাস্টমসের কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটির দিনগুলোতে এ কার্যক্রম চলবে।

১৫ অক্টোবর জারি করা এক চিঠিতে এনবিআর এ নির্দেশনা দিয়েছে। শনিবার এনবিআর এ তথ্য জানায়।

চিঠিতে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নির্বিঘ্ন রাখার স্বার্থে দুর্গাপূজার ছুটিতে কাস্টমস হাউস ও স্টেশনগুলোতে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এনবিআরের কাস্টমস নীতি বিভাগের দ্বিতীয় সচিব রেজাউল করিম স্বাক্ষরিত চিঠিটি সংশ্লিষ্ট কাস্টমস কমিশনার, কাস্টমস হাউস ও স্টেশনগুলোতে পাঠানো হয়েছে। পাশাপাশি বাণিজ্যসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনকেও বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন চেম্বার ও ব্যবসায়ী সংগঠনকে ছুটির মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

আমদানি-রপ্তানি পণ্য খালাস ও বাণিজ্যিক কার্যক্রমে বিঘ্ন কমাতে সরকারি ছুটির দিনেও সীমিত পরিসরে কাস্টমস কার্যক্রম চালু রাখার এ উদ্যোগে নেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad