হামজার লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ

হামজার লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের কাছে ৩-২ ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে শেফিল্ড ইউনাইটেড। তবে হারের চেয়েও ম্যাচে মিডফিল্ডার হামজা চৌধুরীকে দেওয়া লাল কার্ড ও রেফারি অলিভার ল্যাংফোর্ডের সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার।

ম্যাচের ৪৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় থাকা হামজা চৌধুরী। পোর্টসমাউথের ফরোয়ার্ড রায়ান কাভুমা ম্যাককুইনকে ফাউল করার অপরাধে কার্ড দেখান রেফারি। তবে ওয়াইল্ডারের দাবি, কাভুমা হামজার দুই পায়ের ফাঁক দিয়ে বল বের করে নেওয়ার পর স্বভাবিক সংস্পর্শ ছাড়া হামজার আর কিছু করার ছিল না। এমনকি রেফারি ল্যাংফোর্ড প্রথমে কার্ড না দেখানোর ইঙ্গিত দিয়েও পরে সিদ্ধান্ত বদলে ফেলেন। ম্যাচ শেষে প্রশ্ন তুলে শেফিল্ড কোচ বলেন, ‘হামজা আসলে কোথায় যাবে? আমার মাথায় ঢুকছে না এই পরিস্থিতিতে তার আর কী করার ছিল।’

এর আগে ৪১ মিনিটে জাক সোয়ানসন ও দ্বিতীয়ার্ধের নবম মিনিটে আদ্রিয়ান সেগেচিচের গোলে ২-০ তে পিছিয়ে পড়েছিল শেফিল্ড। তবে ১০ জনের দলে পরিণত হওয়ার পরও দুর্দান্ত লড়াই চালিয়ে জাফেট তাঙ্গাঙ্গা ও টম ক্যাননের গোলে সমতায় ফেরে সফরকারীরা। কিন্তু ৮৯ মিনিটে এবু অ্যাডামসের নাটকীয় গোলে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করে স্বাগতিক পোর্টসমাউথ।

রেফারিংয়ের মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে ম্যাচের শেষ দিকে বক্সে শেফিল্ড খেলোয়াড়ের জামা ধরে টান দেওয়ার পরও পেনাল্টি না পাওয়ার বিষয়টি তুলে ধরেন ওয়াইল্ডার। রেফারিদের অন্যায্য সিদ্ধান্তের ধারাবাহিকতায় নিজের চরম হতাশার কথা জানিয়ে তিনি স্পষ্ট বলেন, একের পর এক এমন বিতর্কিত সিদ্ধান্তের শিকার হতে হচ্ছে তার দলকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad