জীবন্ত শালিকের কাঁচা মাংস খাওয়ার ভিডিও ভাইরাল, আটক এক

জীবন্ত শালিকের কাঁচা মাংস খাওয়ার ভিডিও ভাইরাল, আটক এক
অভিযুক্ত সাবদুল্লা। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

জামালপুরের মাদারগঞ্জে মাত্র ৫০০ টাকার বাজির জেরে একটি জীবন্ত শালিক পাখি ছিঁড়ে কাঁচা মাংস খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত সাবদুল্লাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি মধ্যপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

মাদারগঞ্জ উপজেলার কড়ইকান্দি বাজারে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, সাবদুল্লা নামের এক ব্যক্তি লোকজনের সামনেই একটি জীবন্ত পাখির শরীর থেকে চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস খাচ্ছেন। এ সময় ৫০০ টাকার বাজি নিয়ে তাকে কথা বলতেও শোনা যায়।

স্থানীয় সাংবাদিক সাদ্দাম হোসাইনের মাধ্যমে ভিডিওটি প্রথমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। রাইসুল ইসলাম নামের এক ব্যক্তি ওই সাংবাদিকের কাছে ভিডিওটি পাঠিয়েছিলেন।

বিনোদনের নামে জীবন্ত প্রাণীর ওপর এমন নিষ্ঠুর আচরণে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ অভিযুক্তকে নিজ বাড়ি থেকে আটক করেছে। বন্য প্রাণী অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে এসে পুরো ঘটনা বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ঘটনায় মামলার বিষয়টি আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad