রাজধানীতে ভবনের দুই তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীতে ভবনের দুই তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর ভাটারা সাঈদনগর এলাকার একটি ভবনের দুই তলা থেকে নিচে পড়ে ফুয়াদ নাঈম (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৬টার দিকে ভাটারা সাঈদনগর বড় মসজিদসংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ফুয়াদের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার তেঁতুলিয়া গ্রামে। তার বাবার নাম মো. মিলন। তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, শুক্রবার সকাল ৬টার দিকে ভাটারা সাঈদনগর বড় মসজিদসংলগ্ন একটি সাততলা ভবনের দুইতলা থেকে নিচে পড়ে যান ফুয়াদ। দেখতে পেয়ে সহপাঠিরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত ফুয়াদের রুমমেট সাদমান সাকিব জানান, ফুয়াদ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ভাটারা সাঈদনগরের ওই বাড়ির দুইতলায় মেস করে থাকতেন। সকালে স্থানীয়দের চিৎকার শুনে ঘুম থেকে উঠে নিচে গিয়ে তারা দেখেন, ফুয়াদ রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। সঙ্গে সঙ্গে তাকে ফরায়েজি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। তবে কীভাবে ফুয়াদ নিচে পড়ে গেছেন, তা তিনি জানেন না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad