চুয়াডাঙ্গায় ঝড়ে ৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

চুয়াডাঙ্গায় ঝড়ে ৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত
ঝড়ে ভেঙে পড়েছে পেঁপে গাছ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি ও গাইদঘাটে  হঠাৎ ঝড়ে প্রায় ৮ হেক্টর জমির ফল ও সবজির বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছে চাষিরা।

বৃহস্পতিবার বিকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি, মাখালডাঙ্গা ও গাইদঘাটসহ বিভিন্ন এলাকায় কলা, পেঁপে, মরিচ,ধান, শিম ও সবজির বাগান ক্ষতি হয়। হঠাৎ প্রবল বাতাসসহ ঝড় শুরু হলে মুহূর্তের মধ্যে বিভিন্ন এলাকার বাগান লণ্ডভণ্ড হয়ে যায়। কোথাও কলাগাছ ভেঙে গেছে, কোথাও পুরো গাছ উপড়ে পড়েছে। পাশাপাশি, পেঁপে ও বিভিন্ন ধরনের সবজির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

‎চুয়াডাঙ্গা সদর  উপজেলা কৃষি অফিস সূত্রে জানায়, উপজেলার বেলগাছি,মাখালডাঙ্গা ও গাইদঘাট এলাকায় প্রায় ৮ হেক্টর কলা, পেঁপে, অন্য ফল ও সবজির বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে।

‎স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিনের শ্রম, অর্থ ও পরিচর্যার পর বাগানগুলোতে ফসল ঘরে তোলার সময় ঘনিয়ে এসেছিল। অনেক কৃষক ধারদেনা ও সঞ্চয়ের টাকা বিনিয়োগ করেছেন কলা, ও পেঁপে চাষে। কিন্তু আকস্মিক ঝড়ে এক নিমিষেই তাদের সেই বিনিয়োগ অনিশ্চয়তার মুখে পড়েছে।

‎ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরির পাশাপাশি সরকারি সহায়তা ও কৃষি বিভাগের প্রয়োজনীয় পরামর্শ দাবি করেছেন। ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করে পুনরায় চাষাবাদে সহযোগিতা এবং প্রয়োজনীয় কৃষি-প্রযুক্তিগত পরামর্শ দেয়ারও আহ্বান জানিয়েছেন তারা।

চুয়াডাঙ্গা সদর ‎উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন শাহানাজ জানান, মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের কাজ চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad