জুনের মধ্যে সরকারি হাসপাতালে ১৭ রেডিওথেরাপি মেশিন স্থাপন

জুনের মধ্যে সরকারি হাসপাতালে ১৭ রেডিওথেরাপি মেশিন স্থাপন
সংবাদ ব্রিফিংয়ে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য সরকার জুনের মধ্যে সরকারি হাসপাতালগুলোতে ১৭টি রেডিওথেরাপি মেশিন স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিপুল চাহিদা মোকাবিলায় নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকার হাসপাতালগুলোতে ছয়টি লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন স্থাপন করা হবে। বাকি মেশিনগুলো ঢাকার বাইরের সরকারি হাসপাতালগুলোতে স্থাপন করা হবে।

‘দেশে ক্যানসার রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। ফলে রেডিওথেরাপি নিতে রোগীদের ছয় থেকে আট মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। তাই মানুষের দুর্ভোগ কমাতে আমরা এসব পদক্ষেপ নিয়েছি,’ যোগ করেন তিনি।

মন্ত্রী বলেন, পরিবার পরিকল্পনা কর্মসূচিতে নতুন গতি ফিরিয়ে আনতে আগামী ১ ডিসেম্বর থেকে এক বছরব্যাপী একটি প্রচারাভিযান শুরু করবে সরকার। সাম্প্রতিক সময়ে দেশে মোট প্রজনন হার বেড়েছে। গত কয়েক বছরে পরিবার পরিকল্পনা কর্মসূচির গতি হারিয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানান মো. সাখাওয়াত হোসেন।

আরও পড়ুন: সামান্য সর্দি-কাশিও ফিরিয়ে আনতে পারে ক্যানসার

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad