হাম উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট বেড়ে ১০৩৬

হাম উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট বেড়ে ১০৩৬
ছবি: মাহমুদ জামান অভি/টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ২৮০ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১১০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের ৭ অক্টোবরের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ অক্টোবর সকাল ৮টা থেকে ৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ২৯৩ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ২২ হাজার ২০ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ লাখ ৭০ হাজার ৪৭৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬০ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৮৩ জন। এ সময়ে সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে চারজনের। তাদের মধ্যে ঢাকায় দুজন এবং সিলেট ও চট্টগ্রামে একজন করে মারা গেছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়েছে দুজনের, দুজনই ঢাকার।

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ১ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০৪ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকায় ৪৭৪ জন। এরপর চট্টগ্রামে ২৩৭ জন, সিলেটে ১৪৬ জন, বরিশালে ১৩৯ জন, খুলনায় ১২৮ জন, ময়মনসিংহে ৮২ জন, রংপুরে ৪১ জন এবং রাজশাহীতে ৩৩ জন শনাক্ত হয়েছেন।

এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্তের সংখ্যাও ঢাকায় সবচেয়ে বেশি, ৫৮ জন। চট্টগ্রামে ৩৬ জন, সিলেটে ছয়জন এবং খুলনায় চারজনের হাম নিশ্চিত হয়েছে।

এবছরে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে ২ কোটি ৪ লাখ ৭৩ হাজার ৮০৩ জনকে টিকা দেওয়া হয়েছে। এতে মোট টিকা দেওয়ার হার দাঁড়িয়েছে ১১৩ দশমিক ৬ শতাংশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad