মাদারীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাড়িতে ভাঙচুর-আগুন

মাদারীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাড়িতে ভাঙচুর-আগুন
অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মাদারীপুরের কালকিনি উপজেলায় এক শিশুকে (৫) ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

সোমবার সন্ধ্যায় সাহেবরামপুর ইউনিয়নের মধ্যেরচর সাহেবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আগুন নেভায়।

ভুক্তভোগী শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি শিশুটিকে একা পেয়ে একই গ্রামের হাবুল শিকদার (৫৭) ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে তিনি আত্মগোপনে যান। অভিযোগ রয়েছে, পরবর্তীকালে তিনি স্থানীয়দের মাধ্যমে আপস-মীমাংসা ও থানায় মামলা না করার জন্য ভুক্তভোগী পরিবারকে চাপ দিচ্ছিলেন।

এ ঘটনার প্রতিবাদে এদিন সন্ধ্যায় প্রায় ৫০০ গ্রামবাসী হাবুলের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি তার বাড়ির সামনে পৌঁছালে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও আগুন দেন।

ভুক্তভোগী শিশুটির বাবা জানান, বিচারের দাবি জানিয়ে না পাওয়ায় এবং মামলা না করতে চাপ দেওয়ায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে আগুন দিয়েছে। তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত হাবুল ও তার পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad