কুষ্টিয়ায় এনসিপির বিক্ষোভে পুলিশের বাধার অভিযোগ

কুষ্টিয়ায় এনসিপির বিক্ষোভে পুলিশের বাধার অভিযোগ
কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির মাঠে এনসিপির বিক্ষোভ কর্মসূচি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা। তবে বিক্ষোভকারীদের লাইব্রেরি মাঠ থেকে বের হতে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

সোমবার বিকাল সোয়া ৫টার দিকে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির মাঠে এ ঘটনা ঘটে। এনসিপির জেলা সদস্য সচিব সুলতান মারুফ তালহা অভিযোগ করে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দিচ্ছে। নতুন ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করা হচ্ছে।’ তিনি জানান, প্রশাসনকে জানালেও পরবর্তীকালে কেউ ফোন ফোন ধরেননি।

এনসিপির দলীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় লালন আখড়াবাড়িতে নাসীরুদ্দীনের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুর হয়। রাতে থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি–এমন অভিযোগ এনে সোমবার বিকালে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির মাঠ থেকে গেট পর্যন্ত বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। পুলিশ ব্যারিকেড দিলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এনসিপির নেতাকর্মীরা যেকোনো মূল্যে সমাবেশ করার এবং প্রয়োজনে রাতভর সেখানে অবস্থান নেওয়ার কথা জানান।

তবে পুলিশ বাধার অভিযোগ অস্বীকার করেছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘বিক্ষোভকারীদের নিরাপত্তাঝুঁকি আছে। তারা যতক্ষণ ইচ্ছা পাবলিক লাইব্রেরির মাঠের মধ্যে বিক্ষোভ করতে পারেন।’ নিরাপত্তা বিবেচনায় বিক্ষোভকারীদের লাইব্রেরি মাঠেই নিরাপদে কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad