মাটিরাঙ্গায় সৌরচালিত পানির পাম্প স্থাপন

মাটিরাঙ্গায় সৌরচালিত পানির পাম্প স্থাপন
ছবি: টাইমস
Advertisement
Advertisement

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে সৌরচালিত পানির পাম্প স্থাপন করেছে সেনাবাহিনী। পাইপলাইনের মাধ্যমে দুটি পাড়ায় পানি সরবরাহের পাশাপাশি পানি সংরক্ষণের জন্য স্থাপন করা হয়েছে পানির ট্যাংক। এতে প্রফুল্লপাড়ার অর্ধশতাধিক পরিবার নিরাপদ পানির সুবিধা পাবে।

সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।

শুক্রবার সকালে প্রফুল্লপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত সৌরচালিত পানির পাম্প ও পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকট ছিল। নতুন এ প্রকল্প চালু হওয়ায় প্রফুল্লপাড়ার অর্ধশতাধিক পরিবার সহজে নিরাপদ পানি সংগ্রহ করতে পারবে। এতে স্থানীয়দের দৈনন্দিন দুর্ভোগ কমার পাশাপাশি পানিবাহিত রোগের ঝুঁকিও কমবে বলে আশা করছেন তারা।

আরও পড়ুন

এদিকে শিশুদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রফুল্লপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি জরাজীর্ণ ঘরও পুনর্নির্মাণ করে দিয়েছে সেনাবাহিনী। নতুন ভবন ও অবকাঠামোর ফলে বিদ্যালয়ের পরিবেশ আরও নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সেনাবাহিনী শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব উদ্যোগ পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।

স্থানীয় বাসিন্দারা দুর্গম এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা ও বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নেওয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad