অবৈধ সারের বিরুদ্ধে অভিযানে কৃষি কর্মকর্তার ওপর হামলার অভিযোগ

অবৈধ সারের বিরুদ্ধে অভিযানে কৃষি কর্মকর্তার ওপর হামলার অভিযোগ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গাইবান্ধা সদর উপজেলার কামারজানিতে অবৈধভাবে মজুত করা ইউরিয়া সার উদ্ধারে অভিযান চালাতে গিয়ে কৃষি বিভাগের কর্মকর্তাদের ওপর হামলা, লাঞ্ছিত এবং অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করে ওই গুদামটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কামারজানি বন্দরে এ ঘটনা ঘটে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কামারজানি বন্দরের কীটনাশক ব্যবসায়ী সানোয়ার মুন্সীর গুদামে বিপুল পরিমাণ ইউরিয়া সার মজুত রয়েছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুজ্জামান ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে সানোয়ার মুন্সীর গুদামে ইউরিয়া সারের মজুত পাওয়া যায়। এ সময় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সানোয়ার মুন্সীর ছোট ভাই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে স্থানীয়রা সাংবাদিকদের ওপর হামলা করার চেষ্টা করে।

আরও পড়ুন

এ ঘটনায় সময় টেলিভিশনের রিপোর্টার বিপ্লব ইসলাম, ক্যামেরা পারসনসহ সোহেল রানাসহ স্থানীয় আরও পাঁচ সাংবাদিককে লাঞ্ছিত ও অবরুদ্ধ করে রাখার অভিযোগ ওঠে। একই সময় কৃষি বিভাগের কর্মকর্তারাও সেখানে বাধার মুখে পড়েন বলে জানা গেছে।

পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবরুদ্ধদের উদ্ধার করেন।

গাইবান্ধা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস শাহাদত ফাইন বলেন, ‘একটা সমস্যা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। অভিযান শেষে গুদামটি সিলগালা করে দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad