ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৯৯

ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৯৯
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা করা হয়েছে।

সোমবার ডিএমপি থেকে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগে ৩৬, ওয়ারীতে ৭৯, মতিঝিলে ৮৩, তেজগাঁওয়ে ১০১, মিরপুরে ৯৬, গুলশানে ৩৬, উত্তরা বিভাগে ৩৭ জন, গোয়েন্দা বিভাগে তিনজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে একজন রয়েছেন।

অভিযানকালে ১২৫ পিস ইয়াবা, ১০৪ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, মাদক বিক্রির ৪৭ হাজার টাকা, একটি ডিজিটাল স্কেল, ১১টি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া তিনটি ধারালো ছোরা, পরিত্যক্ত অবস্থায় পাঁচ রাউন্ড গুলির খোসা এবং ৩৫ লাখ বাংলাদেশি জাল টাকা উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad