এশিয়ান গেমসে পদকজয়ী জিন্নাতকে বিমানবন্দরে অভ্যর্থনা

এশিয়ান গেমসে পদকজয়ী জিন্নাতকে বিমানবন্দরে অভ্যর্থনা
ছবি: বাসস
Advertisement
Advertisement

এশিয়ান গেমসে ব্রোঞ্জপদক জিতে দেশে ফেরার পর উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন বাংলাদেশের উশু খেলোয়াড় জিন্নাত আক্তার।

শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জিন্নাত। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) পক্ষ থেকে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে নারীদের ৫২ কেজি ওজন শ্রেণির উশু ইভেন্টে ব্রোঞ্জপদক জেতেন জিন্নাত।

সেমিফাইনালে উঠে চীনের উ ডির কাছে হেরে যান জিন্নাত। তার এই সাফল্যে ৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে পদক পেল বাংলাদেশ।

আরও পড়ুন

বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ উল্লাহ, জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী ও বিওএর নির্বাহী কমিটির সদস্য রাসেল কবির সুমন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ উশু ফেডারেশনের কর্মকর্তারাও সংবর্ধনায় উপস্থিত ছিলেন।

জিন্নাতের এই সাফল্যে এশিয়ান গেমসে ব্যক্তিগত পদকের জন্য বাংলাদেশের দীর্ঘ অপেক্ষার অবসান হলো। এর আগে সর্বশেষ ১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতেছিলেন বক্সার মোশাররফ হোসেন। তিনি ওই আসরে ব্রোঞ্জপদক পেয়েছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad