চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সোমবার রাতে ঢাকার গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করে ডিবি।
জানা গেছে, মাহফুজুর রহমান মিতার বিরুদ্ধে চট্টগ্রামে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া ঢাকায়ও তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।


