কেরানীগঞ্জে জুয়েলারি দোকানদারকে গুলি করে সোনা ছিনতাই

কেরানীগঞ্জে জুয়েলারি দোকানদারকে গুলি করে সোনা ছিনতাই
গুলিবিদ্ধ ব্যবসায়ী অন্তর সরকার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকার কেরানীগঞ্জ হযরতপুরে এক জুয়েলারি দোকানদারকে গুলি করে অন্তত ২৫ ভরি সোনা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হযরতপুর বাজারের পাশে চলন্ত সিএনজি অটোরিকশা থামিয়ে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম অন্তর সরকার (২৮)।

অন্তরের বাবা নিতাই সরকার জানান, তাদের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আটিপাড়া গ্রামে। হযরতপুর বাজারে ঋতু জুয়েলারি নামে তাদের একটি স্বর্ণালঙ্কারের দোকান রয়েছে। বাবা ছেলে ও অন্তরের ফুফাত ভাই রাজিব (২৫) সেই দোকানে কাজ করেন।

আরও পড়ুন: ওয়ারীতে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: ডাকাত চক্রের আরও ৩ সদস্য গ্রেপ্তার

আরও পড়ুন

তিনি আরও জানান, সন্ধ্যায় দোকান বন্ধ করে একটি সিএনজি অটোরিকশায়  তারা তিনজনই বাড়ি ফেরার জন্য রওনা হন। বাজার থেকে কিছুদূর যেতেই তিনটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে সিএনজি অটোরিকশা থামিয়ে অন্তরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান পায়ে গুলি লাগে। এরপর তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ করে। এতে রাজিবের পায়ে স্প্লিন্টারের আঘাত লাগে। এরপর দুর্বৃত্তরা অন্তরের হাতে থাকে টিফিন ক্যারিয়ার ছিনিয়ে নেয়। সেই টিফিন ক্যারিয়ারে ২৫ থেকে ৩০ ভরি স্বর্ণালংকার ছিল। দোকান থেকে নিয়মিত টিফিন ক্যারিয়ারে করেই দোকানে স্বর্ণালংকার আনা নেওয়া করতেন তারা।

আহত দুইজনকে পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান জানান, অন্তর ও রাজিব নামে দুজন জরুরি বিভাগে চিকিৎসাধীন। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad