দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬২। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁডিয়েছে ১০১। সন্দেহজনক ও নিশ্চিত মৃত্যু মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৩ জন।
সোমবারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২২১ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামের মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৮৪ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬৪৬ জন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ১ হাজার ২১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ২২৩ জন।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে আক্রান্ত মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪২৯ জন হাম উপসর্গে শনাক্ত হয়েছে এবং দুজনের মৃত্যু হয়েছে। সিলেট বিভাগে ১৬১ জন শনাক্ত হয়েছেন এবং দুজনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে ২৭১ জন শনাক্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। বরিশালে ১৪০ জন শনাক্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। রাজশাহীতে ৩১, ময়মনসিংহে ৭৩, খুলনায় ৯০ এবং রংপুরে ২৬ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে, এ বছরের জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ১ কোটি ৯৮ লাখ ৩৪ হাজার ১১২ ডোজ টিকা দেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ে মোট লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪। এ হিসাবে টিকাদানের কভারেজ ১১০ দশমিক ১ শতাংশ।
সিটি করপোরেশন এলাকায় মোট লক্ষ্যমাত্রা ছিল ১৯ লাখ ৫ হাজার ৯৫০ জন। এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ২০ লাখ ৮ হাজার ৯২৭ জনকে। এ হিসাবে সিটি করপোরেশন এলাকায় টিকাদানের কভারেজ ১০৯ দশমিক ২ শতাংশ।


