টাকা নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করেন মনিরুল

টাকা নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করেন মনিরুল
গ্রেপ্তার মনিরুল। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

রাজধানীর শাহ আলীতে স্ত্রীকে চাকু দিয়ে গলা কেটে হত্যার ঘটনায় পলাতক স্বামী মো. মনিরুল ইসলাম ওরফে মিনারকে (৪৩) গ্রেপ্তার করেছে এসআরবি-৪। ঘটনার তিন দিনের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক‌ উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

এসআরবি জানায়, গত ১৪ সেপ্টেম্বর রাতে শাহ আলী থানার চিলড্রেন পার্কের পানির পাম্পসংলগ্ন একটি টিনশেড বাসায় স্ত্রীকে চাকু দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যান মনিরুল। ঘটনার পর এসআরবি-৪-এর একটি দল ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহারের বরাত দিয়ে এসআরবি জানায়, নিহত নারীর প্রথম স্বামী প্রায় ১৪ বছর আগে মারা যান। প্রায় ছয় মাস আগে মনিরুলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তারা কিছুদিন বনানী এলাকায় বসবাস করেন। চলতি মাসের শুরুতে তারা শাহ আলীর চিলড্রেন পার্কসংলগ্ন ওই বাসায় ভাড়ায় ওঠেন।

আরও পড়ুন

নিহত নারী গ্রামের বাড়িতে জমি বন্ধক রেখে ৭০ হাজার টাকা পেয়েছিলেন। ওই টাকা আত্মসাতের জন্য মনিরুল তাকে চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। টাকা দিতে অস্বীকৃতি জানালে মনিরুল তার ওপর নির্যাতন চালাতেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এরই ধারাবাহিকতায় ১৪ সেপ্টেম্বর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি, মারামারি ও হাতাহাতি হয়। একপর্যায়ে হাতের কাছে থাকা চাকু দিয়ে স্ত্রীর গলায় আঘাত করেন মনিরুল। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন বলে জানিয়েছে এসআরবি।

পরে নিহতের ছেলে বাদী হয়ে শাহ আলী থানায় হত্যা মামলা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad