লালমনিরহাটে পুলিশ সেজে গাঁজা পাচারের চেষ্টা, আটক ৩

লালমনিরহাটে পুলিশ সেজে গাঁজা পাচারের চেষ্টা, আটক ৩
আটক তিন ব্যক্তি। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

লালমনিরহাট সদর উপজেলায় পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে অভিনব কায়দায় মাদক পাচারের সময় ৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজপুর ইউনিয়নের কাজলীর বাজারসংলগ্ন এলাকায় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার হারাটি ইউনিয়নের মো. মঞ্জুর আলম (৪০) ও মো. লিটন (৩০) এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাউডাঙ্গা এলাকার হারুন অর রসিদ (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় অভিযুক্তরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাব-ইন্সপেক্টর (এসআই) পরিচয়ে লালমনিরহাটের সীমান্ত এলাকা থেকে গাঁজার চালান নিয়ে যাচ্ছিলেন। তবে তাদের চলাচল ও কথাবার্তায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাদের আটক রেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে আসামিদের তল্লাশি চালিয়ে ৯ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad