কুষ্টিয়ায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

কুষ্টিয়ায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কুষ্টিয়ায় আলাদা স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর ও দৌলতপুর উপজেলায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামের মোসলেমের ছেলে রওশন আলী এবং দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আরজ আলী (২৮)।

স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় রওশন আলী দহকুলার জোতপাড়া মাঠে কৃষিকাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে, একই সময়ে দৌলতপুরের নারায়ণপুর গ্রামে বাড়ির আঙিনায় কাজ করছিলেন আরজ আলী। বজ্রপাতের পর তিনি মাটিতে পড়ে যান। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বলেন, দুপুর ২টার দিকে আরজ আলীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু বজ্রপাতে হয়েছে বলে নিশ্চিত করেন।

দৌলতপুর থানার এসআই নাসির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে বজ্রপাতে আরজ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে রওশন আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদ বলেন, বজ্রপাতে একজন নিহত হওয়ার খবর তিনি পেয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একই দিনে পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad