নওগাঁয় বাস চাপায় ভ্যান চালক নিহত

নওগাঁয় বাস চাপায় ভ্যান চালক নিহত
ছবি: টাইমস
Advertisement
Advertisement

নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাস চাপায় ফারুক হোসেন (৪০) নামে এক চার্জারভ্যান চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের সাবাইহাট সিন্দুরপানিয়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার মঙ্গলপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সাবাইহাট ব্রিজের ওপর গীত পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস একটি চার্জারভ্যানকে চাপা দিয়ে চলে যায়। এতে ভ্যানচালক ফারুক হোসেন বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন,  ‘বাসের চাকার নিচে পৃষ্ঠ হয়ে মরদেহের অর্ধেক থেতলে গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মান্দা থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad