রেললাইনের পাশে পড়েছিল অর্ধগলিত মরদেহ

রেললাইনের পাশে পড়েছিল অর্ধগলিত মরদেহ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গাইবান্ধা সদর উপজেলার শিমুলতাড়ই এলাকায় আবদুল সামাদ মিয়া (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

নিহত যুবকের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সাবুদখালী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আবদুল সালাম মিয়ার ছেলে।

বৃহস্পতিবার বিকালে গাইবান্ধা রেলওয়ে ফাঁড়ি থানার আইসি সাহেব গণি বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সকাল সাড়ে ১১টার দিকে রেললাইনের পাশে ওই যুবকের লাশ দেখে গাইবান্ধা রেলস্টশন মাষ্টারকে জানায়। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। অর্ধগলিত লাশের পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে বিকালে বায়োমেট্রিক করে পরিচয় শনাক্ত করা হয়। এছাড়া সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই লাশের ছবি পোষ্ট করে স্থানীয়রা। পরে নিহত যুবকের চাচাতো ভাই সাজু মিয়া থানায় এসে লাশ শনাক্ত করেন। নিহতের পরিবার জানায় দীর্ঘদিন থেকে আবদুল সামাদ মিয়া মানসিক রোগে ভুগছিলেন।

আইসি আরও বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই নিহতের স্ত্রী ময়না বেগমের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad