যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে। দেশটি একটি চুক্তি করতে চায়। তার দাবি, চলমান যুদ্ধও শেষের দিকে এগোচ্ছে।

বুধবার যুদ্ধের কোন পর্যায়ে যুক্তরাষ্ট্র রয়েছে, জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আশা করছি, আমরা যুদ্ধের শেষ পর্যায়ের দিকে আছি।’

উত্তর ক্যারোলাইনায় পৌঁছে সাংবাদিকদের তিনি বলেন, ‘তারা একটি চুক্তি করতে চায়। বিষয়টি কীভাবে এগোয়, আমরা দেখব।’

ইরান সরাসরি যোগাযোগ করেছে, নাকি মধ্যস্থতাকারীদের মাধ্যমে—জানতে চাইলে ট্রাম্প বলেন, ইরান সরাসরি তার সঙ্গে যোগাযোগ করেছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার সময় ট্রাম্পের এই বক্তব্য এলো। এর আগে জুনে দুই দেশ একটি সমঝোতা স্মারকে সই করেছিল। এতে বৃহত্তর শান্তিচুক্তির আগে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা ছিল।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বড় ধরনের হামলা চালায়। সরকারি ভবন, সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র অবকাঠামো ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল হামলার লক্ষ্য।

এর জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পরে সংঘাতটি পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে। যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad