ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ময়মনসিংহের ত্রিশালে বালুভর্তি ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশা দুমড়েমুচড়ে দুইজন মারা গেছেন। আহত হয়েছেন চারজন।

সোমবার দুপুরে ময়মনসিংহ-গফরগাঁও সড়কের ত্রিশালের তিরখী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর আহমেদ জানান, তিরখী এলাকায় বালুভর্তি একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার চালক জসিম(৩৮) নিহত হন। এসময় অটোরিকশার পাঁচ যাত্রী আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাত(২৫)।

নিহত জসিম ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালি এলাকার মফিজ উদ্দিনের ছেলে। অন্যদিকে রিফাত দক্ষিণ গফরগাঁওয়ের পাইথল ইউনিয়নের শহীদ নগর গ্রামের আলম মিয়ার ছেলে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর