আমির হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল

আমির হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল
ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরে এ মিছিল হয়। শহরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড় শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে শহীদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখানে মহিলা দলের নেত্রীরা আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জানান। তার বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন।

মহিলা দলের নেতাকর্মীরা বলেন, ‘একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ তারা এ বক্তব্যের নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মিছিলে কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর