সাতক্ষীরায় বিচার বিভাগের নানা জটিলতা নিরসন করে গতিশীলতা ফেরানোর আশ্বাস দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার সকাল ৯টায় জেলা জজ আদালতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আশ্বাস দেন তিনি।
সভা শেষে সাংবাদিকদের মন্ত্রী জানান, স্থানীয় আদালত কেন্দ্রিক যেসব সংকটের কথা তিনি শুনেছেন, সেগুলোর বাস্তবসম্মত সমাধান করেই সামনে এগোবে সরকার।
এরপর তিনি সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণ সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে ওই বৈঠকে স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মসূচির শেষ ভাগে বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন আইনমন্ত্রী।


