ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯১

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯১
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৯১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ স্থানে এ অভিযান চালানো হয়।

শুক্রবার রাতে ডিএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানায় ১৭ জন, শেরেবাংলা নগর থানায় ৫, মোহাম্মদপুর থানায় ৩৬, আদাবর থানায় ২৩, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪ এবং হাতিরঝিল থানায় ৬ জন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, অভিযান শেষে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর