চট্টগ্রামে শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামের ষোলশহর স্টেশন এলাকায় শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দেলোয়ার হোসেন মিন্টু (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ দুর্ঘটনায় রাহাত (১০) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে এবং তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া আব্দুর রহমান (৩০) নামে আরও একজন আহত হয়েছেন। তার অবস্থা গুরুতর নয়।

শুক্রবার দুপুর দেড়টার দিকে ষোলশহর স্টেশনের চশমা মসজিদের পাশে পাঁচলাইশ থানাধীন রেলওয়ে ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পর্যটক এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে কক্সবাজার যাওয়ার পথে ১টা ৪৭ মিনিটে এই ঘটনা ঘটে।

ষোলশহরের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) অসীম ধর এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

জানা গেছে, রেললাইনের পাশের রাস্তাটিতে দীর্ঘদিন ধরে সংস্কারকাজ চলছিল। এ কারণে পথচারীরা রেললাইন ঘেঁষে চলাচল করতেন এবং প্রায়ই দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকত। শুক্রবার শিশু রাহাত রেললাইন ঘেঁষে হাঁটার সময় হঠাৎ ট্রেন এসে পড়ে। সে সময় শিশুটিকে বাঁচাতে গেলে দেলোয়ার হোসেন মিন্টু ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত দেলোয়ার হোসেন মিন্টুর বাসা চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদ তুলাতলী এলাকায় এবং তার গ্রামের বাড়ি ফেনীতে।

অন্যদিকে, আহত শিশু রাহাত নগরের পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেট এলাকার আবদুল মালেকের বাসার মো. ফারুকের ছেলে। দুর্ঘটনার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর