চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ
ছবি: বাসস
Advertisement
Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অবশেষে পয়েন্টের দেখা পেল বাংলাদেশ। আজ সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ জাতীয় হকি দল।

টুর্নামেন্টের আগের চার ম্যাচে ভারত, জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে পরাজিত হলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দিয়ে মূল্যবান এক পয়েন্ট আদায় করে নিল দলটি।

ম্যাচের প্রথম কোয়ার্টারেই গোল করে এগিয়ে গিয়েছিল চীন। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি বাংলাদেশ; পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত লড়াই চালিয়ে যায় তারা। ম্যাচের তৃতীয় কোয়ার্টারে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় বাংলাদেশ।

এ সময় দল একটি গুরুত্বপূর্ণ পেনাল্টি স্ট্রোক আদায় করে নেয়। অভিজ্ঞ অধিনায়ক আশরাফুল ইসলাম ঠান্ডা মাথায় স্পট থেকে বল জালে জড়িয়ে বাংলাদেশকে ১-১ গোলের সমতায় ফেরান। এরপর শেষ বাঁশি বাজা পর্যন্ত রক্ষণভাগে দৃঢ়তা বজায় রেখে মহামূল্যবান ড্র নিশ্চিত করে লাল-সবুজের দল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad