যাত্রাবাড়ীতে মোবাইল নিয়ে দ্বন্দ্বে যুবককে হত্যা

যাত্রাবাড়ীতে মোবাইল নিয়ে দ্বন্দ্বে যুবককে হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর যাত্রাবাড়ী ছনটেক এলাকায় মোবাইল নিয়ে দ্বন্দ্বে রাব্বী (২৫) নামে এক যুবক খুন হয়েছে।

শুক্রবার ভোরে ছনটেক স্বপ্ন সুপার শপের সামনে রাস্তায় এই ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) অতনু দে জানান, শুক্রবার ভোরে ছনটেক স্বপ্ন সুপার শপের সামনে রাস্তায় দুই যুবকের সঙ্গে রাব্বীর মোবাইল নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাব্বীর বুকে ছুরিকাঘাত করে ওই দুই যুবক পালিয়ে যায়। রাব্বী ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এসআই আরও জানান, রাব্বীর বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার নোয়াগাঁও গ্রামে। বাবার নাম হারুন অর রশীদ। বর্তমানে যাত্রাবাড়ী গোবিন্দপুর এলাকায় থাকত। তবে রাব্বীর নামে কদমতলী থানায় দুটি মাদক মামলা রয়েছে। ঘাতকদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad